বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেসারদের গতিতে দিশেহারা লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও ওয়ানডের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবার মুখোমুখি ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট টেস্টে। চায়ের শহর সিলেটে বৃষ্টিভেজা সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এই ম্যাচ দিয়ে পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অবশ্য দারুণভাবে কাজে লাগিয়েছে টাইগাররা। সাদা পোশাকে পেসার খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই চালকের আসনে স্বাগতিকরা।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৬০ রানের আগেই পাঁচ উইকেট হারায় সফরকারীরা।

খালেদের হাতে তিন উইকেট ছাড়াও একটি গেছে শরীফুলের ঝুড়িতে আরেকটি রান আউট। ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৯ রান।

সিলেটের সাথে নাজমুল হোসেন শান্তর টস ভাগ্য সম্ভবত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই টস জেতার পর এবার টেস্টেও ভাগ্যের সাহায্য পেলেন। আর শান্তর টস ভাগ্য যেন ভর করল বাংলাদেশের বোলিংয়েও।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার নিশান মাদুশকাকে ফেরান খালেদ আহমেদ। খালেদের করা বলে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ক্যাচে ২ রান করে ফেরেন তিনি।

প্রথম উইকেট দ্রুত হারানোর পর দ্বিতীয় উইকেট ভালো ভাবেই চাপ সামাল দিচ্ছিলেন দিমুথ কারুনারাত্নে ও কুশাল মেন্ডিস। তাদের ৩৭ রানের জুটি লঙ্কানদের ম্যাচে ফেরার আভাসও দিচ্ছিল। তবে তাদের ভয়ংকর হয়ে ওঠার আগেই আবারও খালেদের আঘাত।

১২ তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক বাউন্সারে কুশাল মেন্ডিসকে গালিতে জাকিরের ক্যাচ বানান। ফেরার আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস। একই ওভারে দিমুথ করুনারত্নেকেও সাজঘরে পাঠালেন টাইগার এই পেসার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ঠিকঠাক খেলতে পারলেন না লঙ্কান এই ওপেনার। ব্যাটের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। সিলেটে সকালটা তাই নিশ্চিতভাবেই খালেদের।

টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে দল যখন ধুঁকছে, তখন সফরকারীদের ওপর চাপ আরও বাড়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘দৃষ্টিকটু’ রানআউট। খালেদ আহমেদের করা বল কাভারের দিকে ঠেলে সিঙ্গেলসের জন্য দৌড় দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। অন্যপ্রান্তে ম্যাথিউজ যতক্ষণে এসে পৌঁছালেন, তার আগেই মিডঅফ থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বলে ৫ রান করেই বিদায়ঘণ্টা বাজল ম্যাথিউসের।

ম্যাথিউসের আউটের পর দিনেশ চান্দিমাল ক্রিজে আসেন তবে অভিজ্ঞ এই ব্যাটারও বেশিক্ষণ টেকেননি। শরিফুলের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলেই অবস্থা আরো খারাপ হতে পারত। তবে ০ রানে থাকা কামিন্দু মেন্ডিসের সহজ ক্যাচ ফেলেন জয়।

প্রথম সেশনের বাকি সময়টুকু অবশ্য অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা আর কোন উইকেট না হারিয়েই কামিন্দু মেন্ডিসকে নিয়ে পার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০