বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় উত্তর কোরিয়ার মিশন বন্ধের নেপথ্যে

ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে উত্তর কোরিয়া কূটনৈতিক মিশন গুটিয়ে নিয়েছে। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে নানা কৌতূহলও তৈরি হয়েছে।

তবে ঢাকায় উত্তর কোরিয়ার মিশন বন্ধের বেশ কয়েকটি কারণ জানা গেছে।
সূত্র জানায়, উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বাড়তে থাকায় দেশটি অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বহির্বিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়েও পড়েছে দেশটি। সে কারণেই বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক মিশন গুটিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপাল থেকে কূটনৈতিক মিশন গুটিয়ে নিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছর অক্টোবর থেকে এই পর্যন্ত স্পেন, উগান্ডা, হংকং, অ্যাঙ্গোলায় কূটনৈতিক মিশন বন্ধ করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার মিশন বন্ধ হওয়ার পর দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ইতোমধ্যেই ঢাকা ত্যাগ করেছেন। বন্ধ হওয়া ঢাকার দূতাবাসের রাষ্ট্রদূতসহ তিনজন কূটনীতিক চীনের গুয়াংজুতে অবস্থিত উত্তর কোরিয়ার মিশনে যোগ দিয়েছেন।

ঢাকার উত্তর কোরিয়ার মিশন বন্ধের বিষয়টি এক মাস আগে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছিলো। তবে ২১ নভেম্বর ঢাকার মিশন বন্ধ করে উত্তর কোরিয়ার কূটনীতিকরা বাংলাদেশ ত্যাগ করে। এখন থেকে দিল্লির কূটনীতিক মিশন থেকে বাংলাদেশের বিষয়াদি দেখভাল করবে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই সীমিত। সে কারণে ঢাকায় দেশটি দূতাবাস বন্ধ করে দিলেও এ নিয়ে কোনো প্রভাব পড়বে না। এছাড়া অনেক ক্ষেত্রেই দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধুমাত্র জাতিসংঘে ভোটাভুটির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এদিকে ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাস বন্ধের খবরে অনেক দেশের কূটনীতিকদের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ২৭ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাস বন্ধের প্রসঙ্গ তোলেন। তিনি দূতাবাস বন্ধের কারণও জানতে চান।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ১৯৭৪ সালে ঢাকায় দূতাবাস খোলে। তবে শিগগিরই তারা আবার দূতাবাস চালু করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। এদিকে উত্তর কোরিয়ায়ও বাংলাদেশের দূতাবাস নেই। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রেখে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০