বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৯০ কেজি চিংড়িসহ দুটি নৌকা জব্দ

সুলতান শাহজান: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় ৯০ কেজি চিংড়ি মাছসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে বনবিভাগের কোবাতক স্টেশনের সদস্যরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে মাছসহ নৌকা দুটি জব্দ করেন। তবে, বনবিভাগের সদস্যরা এ সময় কোনো জেলেকে আটক করতে সক্ষম হননি।

বনবিভাগ জানায়, গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ কোবাতক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিভিন্ন সরঞ্জামসহ ৯০ কেজি চিংড়ি মাছ ও দুটি নৌকা জব্দ করা হয়।

তবে, বনবিভাগের অভিযানের খবর আগাম টের পেয়ে সংঘবন্ধ জেলেরা মালামাল ফেলে সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত চিংড়ি মাছগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০