বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলো খুশির ঈদ

নিউজ ডেস্ক | ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। ’ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র রমজান মাস।

হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো খুশির ঈদ।

আগামীকাল সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন ভোরে অজু-গোসল করে পবিত্র হয়ে নতুন বা পরিচ্ছন্ন পোশাকে আতর-খুশবু মেখে ঈদগাহ ময়দানে হাজির হবে শিশু থেকে বৃদ্ধ।

একসঙ্গে নামাজ আদায় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন মুসল্লিরা। ছয় তাকবিরে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন।

এদিকে ঘরে ঘরে পড়বে রান্নার ধুম। সবার প্রথম চুলোয় উঠবে সেমাই, ফিরনিসহ নানান ধরনের মিষ্টান্ন। এরপর পোলাউ-কোরম বা বিরিয়ানি ও নুডলস। কেউ বা চটপটি-ফুচকার আয়োজনও করবেন। মিষ্টান্নের পর টক-ঝালের উপভোগ। পাড়া-পড়শীরা একে অপরের খোঁজ নেবেন। একে দাওয়াত করবেন অন্যকে। স্বজনরা বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনের বাড়ি। সবমিলিয়ে আনন্দের জোয়ারে ভাসবে গোটা দেশ।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে সারা দেশের সব শ্রেণি পেশার মানুষই নিজ নিজ জায়গা থেকে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন নগরের কর্মস্থল ছেড়ে বেশিরভাগ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন। গত দুই দিনে ( শুক্র ও শনিবার) ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মানুষ। এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন, মোবাইল সিম মবিলিটির হিসাবে গত শুক্র ও শনিবার প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ত্যাগ করেছেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!