বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে এবি পার্টির আহবায়ক কমিটি গঠন ও মতবিনিময়

Exif_JPEG_420

কেশবপুর (যশোর) প্রতিনিধি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যশোরের কেশবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কেশবপুর শহরের পৌরভবন সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত দলের এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।

এসময় এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান এবি পার্টির কেশবপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে নুরুল ইসলাম রিপনকে আহবায়ক করা হয়েছে।

সভায় এবি পার্টির যশোর জেলা যুগ্ম আহবায়ক ও কেশবপুর উপজেলা আহবায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও যশোর জেলা যুগ্ম সম্পাদক আখতার হুসাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহমুদ হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল কাদের ও সমাজ কর্মী এস এম কোরবান আলী।

এসময় উপস্থিত ছিলেন, মাহাতাব সরদার, ইলিয়াজ হোসেন, মজিবর রহমান গাজী, ইউনুস গাজী, ইব্রাহীম গাজী, ইলিয়াজ গাজী, শহিদুল সরদার, কামরুল সরদার, আব্দুল গফুর সরদার, আনিসুর রহমান গাজী, ইসমাইল গাজী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, বশির উদ্দীন, মিরাজ হোসেন, ফয়সাল আহমেদ, রুহুল আমিন, এনামুল হাসান, জহির হোসেন, হৃদয় প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০