বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইয়ার-রাহুলের সেঞ্চুরিতে ভারতের ৪১০

স্পোর্টস ডেস্ক | ভারতের জন্য এটি কেবল নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

এই ম্যাচে জিতে তাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া। কিন্তু আপাতত তা নাগালের বাইরেই বলা যায়। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে অনেকটা এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪১০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভারত। দীপাবলি উৎসবের দিনে সমর্থকদের দারুণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিল স্বাগতিকরা। সেঞ্চুরি করেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল।

এর আগে শুরুটা হয় রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে ১০০ রান যোগ করেন তারা। গিল ৫১ রানে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটির পর বিদায় নেন রোহিতও। ৫৪ বলে ৬১ রান করেন ভারতীয় অধিনায়ক। তিনে নেমে ফিফটির দেখা পান বিরাট কোহলি। আইপিএলে এটাই তার ঘরের মাঠ। সেই তুলনায় সমর্থকদের অনেকটা নিরাশই করেছেন তিনি। আউট হন ৫৬ বলে ৫১ রান করে।

তবে এরপর ডাচ বোলারদের তুলোধুনো করে ছাড়েন আইয়ার ও রাহুল। চতুর্থ উইকেট জুটিতে ২০৮ রান যোগ করেন তারা। কিন্তু আইয়ারের মতো রাহুল অপরাজিত থাকতে পারেননি শেষ পর্যন্ত। ৬৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় করা সপ্তম সেঞ্চুরিতে ১০২ রানে থামেন তিনি। চতুর্থ সেঞ্চুরি পাওয়া আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২৮ রান করে। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম ভারতের উপরের সারির পাঁচ ব্যাটার পেলেন পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০