বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খাদ্য পানি মাটি ও নদী সুরক্ষার দাবিতে পদযাত্রা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

পদযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিসের মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘নদী রক্ষা করুন’, ‘কৃষি জমি সুরক্ষা করুন’, ‘খাদ্য অধিকার নিশ্চিত করুন’, ‘মাটির উর্বরতা নষ্ট হতে দেবেন না’, ‘ জীবনের প্রয়োজনে সুপেয় পানি নিশ্চিত কর’, ‘একটাই পৃথিবী একটাই সুযোগ’, ‘দূষিত বায়ু কমাচ্ছে আয়ু’, ‘জলবায়ু সুবিচার নিশ্চিত কর’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।

পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, ইটাগাছা বস্তির বাসিন্দা রিক্তা খাতুন, আমরা বন্ধুর মুশফিকুর রহিম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কমছে কৃষি জমি। যথেচ্ছ ব্যবহার করে নষ্ট করা হচ্ছে উপরিভাগের মাটি। কমছে উর্বরতা। সুপেয় পানি এখন সোনার হরিণ। মেরে ফেলা হচ্ছে নদীগুলো। কিন্তু কেউ যেন দেখার নেই। খাদ্য উৎপাদন, পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন এসব সংকট আরও প্রকট করে তুলেছে। এখনো সময় আছে, এখনই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নিলে এর ভয়াবহ মাশুল দিতে হবে। বসবাসের অযোগ্য হয়ে পড়বে সাতক্ষীরা উপকূল।

বক্তারা খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

২

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

৩

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৫

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৭

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৮

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৯

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

১০

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

২০