বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৩, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাঘ-কুমিরের আক্রমণে মারা গেলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, সুন্দরবন এবং এর বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ ও অহংকার।

সুন্দরবনের সুরক্ষা ও উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহতভাবে বাড়ানো হচ্ছে।
বুধবার (০৪ অক্টোবর) সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ডলফিন সংরক্ষণের জন্য সুন্দরবন ও সংলগ্ন এলাকায় মোট ৬টি ডলফিন অভয়ারণ্য এলাকা ঘোষণা করা হয়েছে। সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে ৩ লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেয়া হচ্ছে। এছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা, পাচার ও এ সংক্রান্ত অপরাধ উদঘাটনে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার দেয়া হয়।

মন্ত্রী বলেন, সরকার সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং ব্যবস্থা চালু করেছে এবং এর মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সফলতা পাওয়া গেছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে ২ হাজার ৪৯৮ জন অপরাধিকে আটক এবং ১১৬৯টি ট্রলার বা জলযান জব্দ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে বিষ রাসায়নিক প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৮২ জন আসামিকে আটকসহ ১৭৩ জন আসামির বিরুদ্ধে আদালতে ৭৩টি বন মামলা দায়ের করা হয়েছে। এ সময়ে হরিণ শিকারের অভিযোগে ৭৭ জন আসামীকে আটকসহ ১৯৯ জন আসামীর বিরুদ্ধে ৫৪টি বন মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, সুন্দরবনে বিভিন্ন বন্যপ্রাণী সুপেয় পানীয় জল সরবরাহের জন্য ৪টি নতুন পুকুর খনন এবং ৮৪টি বিদ্যমান পুকুর পুনঃখনন করা হয়েছে। সুন্দরবনের ভেতরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প, স্টেশন, রেঞ্জে অকেজো টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে। সহব্যবস্থাপনা শক্তিশালীকরণ, ইকোলজিক্যাল মনিটরিংয়ের ফ্রেমওয়ার্ক প্রস্তুত এবং টহলের জন্য জলযান ক্রয় করা হচ্ছে। ইকোটুরিজম সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নে কাজ চলমান আছে।

বর্তমানে সুন্দরবন ও এর জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়নে সরকার মোট ২৯৫ কোটি ৯৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৬টি প্রকল্প বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর মাধ্যমে সুন্দরবনের প্রতিবেশ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, বিজ্ঞান ভিত্তিক বন ব্যবস্থাপনা, ও উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরির কাজ চলমান রয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সুন্দরবনের অধিকতর টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে এবং ভবিষ্যতে সুন্দরবনের ভূমি ও সামুদ্রিক ব্যবস্থার বাস্তুসংস্থান উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী আরও গবেষণা পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার জন্য, বিশ্ব ঐতিহ্য এলাকায় ভবিষ্যতের সমস্ত শিল্প কারখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম গ্রহণ কালে সুন্দরবনের ওপর প্রভাব মূল্যায়নে বিশেষভাবে জোর দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০