বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৩, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিল এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশের মানুষ তাদের ছাড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী।

সোমবার (২১ আগস্ট) ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে আইভি রহমানসহ আমাদের দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই ঘটনার বিচারের রায় হয়েছে। এই রায় দ্রুত কার্যকর করা উচিত। কিছু এখানে আছে তারা কারাগারে, কিন্তু মূল হোতা তো বাইরে। সে তো মুচলেকা দিয়ে বাইরে চলে গেছে। সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এখন সেই টাকা খরচ করে।

তিনি বলেন, সাহস থাকলে বাংলাদেশে আসুক, বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না। বাংলাদেশের মানুষ ওদেরকে ছাড়বে না। তারা বাংলাদেশের মানুষকে চেনে নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে জাতির পিতাকে সরাতে চেষ্টা করেছিল, তার নামটা মুছে ফেলা হয়েছিল। কিন্তু তারা তা করতে পারেনি। আবার জাতির পিতার নাম ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছ। কাজেই এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার।

আওয়ামী লীগের সভাপতি বলেন, যারা এখনও স্প্লিন্টার নিয়ে যন্ত্রণায় কাতর তাদের বলব, আপনারা মানুষের কাছে যান, বলেন যে ওই খালেদা জিয়া, তারেক জিয়া কিভাবে আপনাদের জীবনটাকে ধ্বংস করেছে। কিভাবে দেশ লুটপাট করেছে, কিভাবে দেশের স্বাধীনতা চেতনা ধ্বংস করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!