বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দশটা সম্পর্ক ভাঙতে পারে, বিয়ে ভাঙলে মেয়েটা চরিত্রহীন: মধুমিতা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাদের সংসার জীবন সুখের হয়নি।

বিয়ের বছরখানেকের মাথায় বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর বর্তমানে সিঙ্গেল জীবনই উপভোগ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন সাইবার বুলিং নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা। তার কথায়, ‘বুলিং আমাকে অনেক শক্তিশালী করেছে, তাই এখন আর ট্রোলড হওয়া নিয়ে ভাবি না। একটা মেয়ের দশটা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু একটা বিয়ে ভাঙলেই তাকে চরিত্রহীন বলা হয়। মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এটা অনেক বছর ধরেই আমার সঙ্গে ঘটছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো, আর সাহসী পোশাকে ছবি তুললে হয়ে বলা হয় নিলর্জ্জ। আসলে, লোকের কথা শুনে নিজের লাইফস্টাইল পরিবর্তন করলে তো আর বাঁচাই যাবে না। তাই এসব নিয়ে এখন আর ভাবি না। আমার পরিচিত মানুষজন আমাকে সম্মান করলেই চলবে।’

সম্প্রতি ‘চিনি ২’ সিনেমার কাজ শেষ করেছেন মধুমিতা। ‘চিনি’ সিনেমায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘চিনি ২’তে থাকছেন তিনি। এ ছাড়া ‘দিলখুশ’ সিনেমায়ও দেখা গেছে তাকে। কাজ করছেন ওয়েব সিরিজেও।

প্রসঙ্গত, ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয় মধুমিতার। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাদের সংসার ভেঙে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০