বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আদিপুরুষ’ নিয়ে উন্মাদনা চরমে, ভোর চারটায় খুলবে সিনেমা হল

বিনোদন ডেস্ক: আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকিটের চাহিদা এত পরিমাণ বেড়েছে যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে এই সিনেমার অগ্রিম টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে সারা রাত লাইনে দাঁড়িয়েও মানুষ পাচ্ছে না টিকিট।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে সিনেমাটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি ভোর চারটায় ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।

পাঁচ ভাষায় মোট ৬ হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এর মধ্যে হিন্দিতে প্রায় ৪০০০ পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের ১ কোটি ১৩ লাখ টিকিট বিক্রি হয়েছে।

প্রথম দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকিট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকিট।

‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!