বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির নির্বাচন বয়কটের ব্যাপারে কিছু বলার নেই জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। দলটি তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে।

বিএনপির নির্বাচন বয়কটের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনোর কাছে বুধবার (৩ জানুয়ারি) প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। তার প্রশ্নের জবাবে মুখপাত্র ফ্লোরেন্সিয়া জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কোনো কিছু বলার নেই। জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তারা এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশের একটি পত্রিকার ওই সাংবাদিক জাতিসংঘের মুখপাত্র ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করে বলেন, ‘আপনি জানেন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪৪টি রাজনৈতিক দলের ২৮টির ১ হাজার ৯৭০ জন প্রার্থী নির্বাচন করছেন। এখন পর্যন্ত বাংলাদেশে ৪০০ বিদেশি পর্যবেক্ষক অবস্থান করছেন। এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেওয়ার বদলে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের কর্মসূচি দিয়েছে। জাতিসংঘের কি এ ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে?’

জবাবে সংস্থাটির মুখপাত্র বলেন, ‘না আমাদের নেই। আমরা শুধুমাত্র… আমরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমাদের এখন এতটুকুই বলার আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!