বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সুন্দরবন এলাকার নদ-নদীর মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সুন্দরবনের জীববৈচিত্র্য, জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। কেবলমাত্র সুন্দরবন নয় সমগ্র উপকূল অঞ্চলে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন সংলগ্ন পশুর, রূপসা ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিকে কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সুন্দরবনের ভেতরে যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। সমগ্র উপকূল এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যে সয়লাব হয়ে গেছে। প্লাস্টিক দূষণ রোধ করতে না পারলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!