বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বাপা’র মানববন্ধনে বক্তারা: অরক্ষিত সুন্দরবনে কোনো প্রাণীর জীবনই নিরাপদ না

আলী আজীম, মোংলা (বাগেরহাট): অরক্ষিত সুন্দরবনে শুধু বাঘ নয়; কোনো প্রাণীর জীবনই নিরাপদ না। বাঘের জীবন রক্ষায় সুন্দরবন রক্ষা জরুরি। সুন্দরবনের পরিবেশ-প্রকৃতি বাঘ টিকে থাকার জন্য কঠিন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, নিয়মিত ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস’র তাণ্ডব এবং বন্যপ্রাণী হত্যা ও বাঘ চোরাবারী সিন্ডিকেট’র দৌরাত্ম্য বৃদ্ধির ফলে বাঘ টিকে থাকা কঠিন। আমাদের উচিত হবে সুন্দরবনে বাঘের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। সুন্দরবন রক্ষা করলে বাঁচবে বাঘ।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) সকালে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

‘বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন’ শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতা ও বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, বাপা সদস্য শেখ রাসেল, তন্বী মন্ডল প্রমুখ।

বক্তারা আরো বলেন, বাঘের জন্য খাদ্য একটা বড় বিষয়। বাসস্থানের সঙ্গে তার খাদ্য ও নিরাপত্তা জরুরি বিষয়। বাঘের নিয়মিত খাদ্য হচ্ছে হরিণ। যদি সুন্দরবনে পর্যাপ্ত হরিণ না থাকে তবে জায়গা থাকলেও বাঘ থাকবেনা।

সভাপতির বক্তব্যে বাপা’র কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ বলেন, ২০১০ সালে রাশিয়ায় প্রথমবারের মতো বাঘ সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশ নিজ দেশে ১২ বছরের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলো। এরমধ্যে নেপাল বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে। ভারত এবং ভুটানও দ্বিগুণের কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা খুব একটা বাড়েনি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নারী-পুরুষ ‘বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো’, ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’, ‘বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার’, ‘সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ করো’, ‘সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করো’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!