বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সরকারবিরোধী মিছিলের মামলায় ‌‘সন্দিগ্ধ আসামি’ বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে মোঃ সামিউল ইসলাম মুন্না (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে উপজেলার নকিপুর গাজীপাড়া জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ সামিউল ইসলাম মুন্না নকিপুরের সাবের মিস্ত্রীর ছেলে এবং সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

শ্যামনগর থানা পুলিশ জানায়, সরকার উৎখাতের লক্ষ্যে মিছিল ও বোমা ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মার্চ রাত ১১টা ৫ মিনিটে আওয়ামী লীগের কর্মীরা ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করে সরকার উৎখাতের লক্ষ্যে ও জনসাধারণের শান্তি বিনষ্ট ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের লক্ষ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি, হকিস্টিক, রামদা, ককটেল, হাত বোমা ও লোহার রড নিয়ে একত্রিত হয়ে শ্যামনগর থানাধীন কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারের পশ্চিম পার্শ্বের কৃষকলীগের ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের বাড়ির সামনে হতে জয়নগর মোড় অভিমুখ হঠাৎ ঝটিকা মিছিল বের করে। মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে এবং ককটেল, হাতবোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে করতে সামনে অগ্রসর হতে থাকে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ সরকার বিরোধী নানা শ্লোগান দেয়। এরপর রাত ১১ টা ১৫ মিনিটে জয়নগরস্থ মাদানী ফাউন্ডেশনের সামনের পাকা রাস্তার উপর পৌঁছে তাদের কাছে থাকা ককটেল ও হাতবোমা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মিছিল, ককটেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। মিছিলটি মাদানী ফাউন্ডেশন এর সামনের রাস্তা পর্যন্ত পৌঁছালে স্থানীয় বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে সাধারণ মানুষ মিছিলটিকে ধাওয়া দিলে সাধারণ মানুষের সাথে মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অনেকেই আহত হন। এ খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলের ব্যানার ও অবিস্ফোরিত তিনটি বোমা, ককটেল উদ্ধার করে। এ ঘটনায় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত নামা ১০০/১২৫ জন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নামে মামলা হয়।

এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ সামিউল ইসলাম (২২) কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!