বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীউলার বিএনপি নেতা ছট্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘের দখলের ঘটনায় জেলা বিএনপির দপ্তরে অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও দ্বীন মোহাম্মদ দীনু কর্তৃক চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন।

গত ১৪ মার্চ আবেদনপত্রটি তিনি জেলা বিএনপির আহবায়ক রহতুল্লাহ পলাশের কাছে দেন।

আবেদন পাওয়ার পর বিষয়টি তদন্তের লক্ষ্যে জেলা বিএনপি দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

তবে, বিএনপি নেতা ছট্টু বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে।

লিখিত আবেদনে আম্বিয়া উল্লেখ করেন, আশাশুনি উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় তার জামাতা আব্দুল্লাহ আল মামুনের ৩০ বিঘা জমির উপর একটি মৎস্য ঘের রয়েছে। গত বছরের ৫ আগস্টের পরে সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু এলাকায় একটি সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘেরদখল, লুটতরাজ ও জবরদখল বাহিনী তৈরী করে চাাঁদাবাজি ও ঘের দখল করে আসছে। এলাকার অধিকাংশ হিন্দু ও নিরীহ মানুষকে জিম্মি করে, ভয় দেখিয়ে ও দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করছে। এরই ধারাবাহিকতায় ছট্টু ও দীনু আমার জামাইয়ের নিকট দেড় লক্ষ টাকা চাঁদা দাকি করেন। আমার জামাই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ছট্টু ও তার সঙ্গীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক, জহুরুলসহ একদল সন্ত্রাসী আমার জামাইয়ের মৎস্য ঘেরের বাসায় গিয়ে তার কাছে আবারো দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমার জামাই এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে তাকে বেধড়ক পিটায় এবং তারা এসময় তার ঘেরে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তারা তাকে আশাশুনি থানার এসআই রাজিবের কাছে তুলে দিয়ে বলে এ শালা আওয়ামীলীগ করে একে নিয়ে জেল হাজতে প্রেরণ করেন। অথচ আমার জামাই কখনও আওয়ামী লীগ করেনি। আমি বিএনপি করি। আর আমার জামাই বিএনপি সমর্থক। তিনি এতে আরো উল্লেখ করেন, রফিকুজ্জামান ছট্টু বিগত সরকারের আমলে সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপরীতে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তিনি বিগত সময়ে আশাশুনি থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থী রুহুল হকের পক্ষে ভোট করেন। একই সাথে শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সভাপতি লাকীসহ আওয়ামী লীগের সহ-সভাপতি দীপংকর বাছাড়কে ফুলের মালা দিয়ে বরণ করছেন এমন ছবি ও বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি এতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহবান জানান।

তবে, এ ব্যপারে সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু জানান, মহলিা দলের সদস্য আম্বিয়া ও সালেহা হক কেয়া আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী বলেন, জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুনের লিখিত আবেদনটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০