
ডেস্ক রিপোর্ট: অবৈধ অনুপ্রবেশ রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। থার্মাল ড্রোন, সার্চলাইট ও স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে টহল পরিচালনা করছে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত এই সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্বপালন করছে বিজিবি। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশী এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। এছাড়া সন্দেহজনক ব্যক্তিবর্গের গতিবিধি সার্বক্ষণিক নজরদারী করা হচ্ছে।

মন্তব্য করুন