
রিজাউল করিম: সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র ও ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন