বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদিতে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত সপ্তাহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন তারা।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে :

• বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৬২০ জন

• সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮২৫ জন

• শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ১৬১ জন

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ২০৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এরাবিয়ান বিজনেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!