বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে কবরস্থান থেকে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল এলাকার একটি কবরস্থান থেকে রেশমা (২৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাগজপুকুর এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রেশমা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত জাকির হোসেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবত বেনাপোলের রেশমা নিখোঁজ রয়েছে শোনা যাচ্ছিল। সোমবার সকালে কবরস্থানের ভিতর নতুন মাটি তোলা দেখে সন্দেহ হলে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানার সহায়তায় মাটি খুঁড়ে মেয়ে মানুষের চুল ও পচা লাশের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিকালে ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, রেশকাকে জবাই করে কবরস্থানে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফারুকসহ আরো ৫-৬ জন ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১০

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১২

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৩

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১৪

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৫

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১৬

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৮

0ne million seeds campaign launched for coastal restoration

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

২০
error: Content is protected !!