বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

রোববার সকালে তিনি উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, ক্ষতিগ্রস্ত মানুষকে একা ফেলে রাখা হবে না। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। নদীর তীর রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, সম্প্রতি হরিহর নদী খননের পর টানা ভারী বর্ষণে বালিয়াডাঙ্গা এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সকালে মুহূর্তের মধ্যে চারটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জামেলা বেগম, দাউদ গাজী, হেলাল আহমেদ, আব্দুল আল মামুন ও আব্দুর রহমানের পরিবার।

এর আগে খবর পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে শুকনো খাবারসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ঝুঁঁকিপূর্ণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত বিল্লাহ হোসেন বলেন, চোখের সামনে মুহূর্তের মধ্যে ঘর নদীতে তলিয়ে গেছে। জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না। আরেক ক্ষতিগ্রস্ত হোসেন বলেন, প্রশাসনের প্রাথমিক সহায়তা পেয়েছি, কিন্তু স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হলে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। স্থানীয়দের অভিযোগ, নদী খননের পর থেকেই হরিহর নদীর দুই পাড় দুর্বল হয়ে পড়ে। টানা বর্ষণে সেই দুর্বল অংশ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণের দাবি জানান। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০