বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিনষ্ট করা হয়।

সম্প্রতি দ্য এডিটরস-এ ‘শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে বুধবার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় নকিপুরের নিউ সুন্দরবন বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে মেয়াদের তথ্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নকিপুরের রয়েল ফুডস অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীও বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!