বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনি প্রতিনিধি: ‎আশাশুনিতে সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করে ‌দেওয়া হলে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন আশাশুনি উপজেলা সম্মিলিত ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি-বুধহাটা-চাপড়া ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

‎চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যান্যের মধ্যে বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম, আশাশুনি ইজিবাইক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, আঃ আলিম, জিয়ারুল ইসলাম, আজিজুল, সিরাজুল, আরিফ, হাবিবুর, ইকবল, আলম, রবিউল, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, তামিম, আজাদ, আলতাফ, বুলবুল, রাজ্জাকসহ দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক উপস্থিত ছিলেন।

‎এসময় বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌর সভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচলে নিষেধ করছে পৌর প্রশাসন, আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু উপজেলার সাথে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য। কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। সেকারণে আমরাও আজ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যদি পৌরসভার বাইরে ইজিবাইক চলাচলে বাঁধা দেওয়া হয় বা বন্ধ করা হয় তাহলে সড়কে বাস চলাচলে বাঁধা দেওয়া বা বন্ধ করে দেওয়া হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে। তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে সুতরাং তাদের চলাচল করতে বাঁধা না দিয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারার অধিকার কারও নেই।

‎তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!