বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) তালা বাজার ডাকবাংলার সামনে উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ।

প্রভাষক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, ছাত্রনেতা মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সাংবাদিক আছাদুজ্জামান রাজু, তারিকুল ইসলাম, আব্দুল্লাহ, এস. এম. নাহিদ হাসান, রাব্বি ইমরান, হাফিজুর রহমান, ছাত্রনেতা সোহাগ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তালা উপজেলার বিভিন্ন সড়কে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং তালায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা মডেল প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন, আমরা বন্ধু ইয়াং ফাইটার্স, গ্রীন ম্যান, অগ্রগামী ফাইটার্স, আলোর দিশারী, জাগরণ বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১০

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১১

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১২

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৩

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৪

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৫

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৬

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৭

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৮

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৯

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!