বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১শ খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে ‘আমাদের টিম মানবিক পরিবার’।

বুধবার (১৫ জুলাই) চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‌‘উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলাম-এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

উদ্বোধনকালে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধুবী রাণী এবং মাহবুবুর রহমান (বাবলু)।

এছাড়াও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগণ, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, উপকূলের মাটিকে শক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে আমাদের এই পরিবেশ বান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা বেড়িবাঁধের দুই ধারে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুর এর বীজ ও ১০০ খেজুর চারা রোপণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!