বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমজ দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলো উপজেলা প্রশাসন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামের জমজ দুই ভাই সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফির জীবনে লেগেছে স্বস্তির ছোঁয়া।

দীর্ঘ ১৬ বছর ধরে হুইলচেয়ারের অভাবে ঘরের চার দেয়ালের বন্দি ছিল তাদের জীবন। এ নিয়ে দ্য এডিটরসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসে উপজেলা প্রশাসন।

দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তারের জন্মপ্রতিবন্ধী দুই ছেলে মাহি ও রাফিকে হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সোমবার বিকেলে ইউএনওর পক্ষে হুইলচেয়ার দুটি পরিবারের কাছে হস্তান্তর করেন কায়বা ইউনিয়ন পরিষদের প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও সচিব নাজমুল হাসান।

দীর্ঘ ১৬ বছর পর সন্তানদের চলাচলের সুযোগ তৈরি হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এসময় তারা উপজেলা প্রশাসন ও সংবাদ প্রকাশকারী গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০