বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির চাঞ্চল্যকর ডাবলু হত্যা মামলার প্রধান আসামি মজনু আটক

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর গোলাম রসুল ডাবলু হত্যা মামলার প্রধান আসামি মোশারফ হোসেন মজনুকে আটক করেছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসা পাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মোশারফ হোসেন মজনু (৫১) আশাশুনি উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ জানান, ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলুকে (২৮) হত্যা করে মোশারফ হোসেন মজনু। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে চলতি বছরের ১০ জুলাই আদালত সিআইডি পুলিশের কাছে মামলার তদন্তের দায়িত্ব দেন। এরই প্রেক্ষিতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডাবলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

২

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

৩

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

৪

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৫

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৬

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৭

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৯

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১০

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১১

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১২

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১৩

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১৪

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৭

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৮

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৯

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

২০