বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে নেতিবাচক একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

৩/৪ দিন পূর্বে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের পর একদিন আগে একই ধরনের সংবাদ আরো একটি অনলাইন পোর্টালে ছাপা হয়েছে। মৌখিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত উক্ত খবর শ্যামনগর উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে দারুণভাবে আহত করার পাশাপাশি মানসিকভাবে দারুন পীড়া দিয়েছে।

প্রকাশিত সংবাদে যুবদলের আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। মৎস্য ঘের দখল, চাঁদাবাজিসহ লুটপাটের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের চেষ্টার মত গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পট পরিবর্তনের পর শ্যামনগর উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যার প্রেক্ষিতে দুষ্কৃতিকারী কর্তৃক উপজেলার আড়পাঙ্গাশিয়া মন্দিরে যাতায়াতের রাস্তা কেটে দেয়ার খবর পেয়ে যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সেই রাস্তা মেরামত করে দিয়ে সংখ্যালঘুদের মন্দিরে যাতায়াতের সুযোগ করে দেয়া হয়। একইভাব উপজেলার রমজাননগর গ্রামে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবারকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পাশাপাশি হরিনগর ও পরাণপুর বাজারে লুটতরাজের চেষ্টা প্রতিহত করে যুবদলের নেতাকর্মীরা ।

সকলের জ্ঞাতার্থে আরও জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন বিরোধীদলে থাকায় স্থানীয় বিএনপির সাংগঠনিকভাবে দুর্বল অবস্থানের বিপরীতে উপজেলা যুবদলের নেতাকর্মীরা বেশ সুসংগঠিত। তাছাড়া কতিপয় দলছুট বিপথগামী নেতার পুনরায় বিএনপিতে অনুপ্রবেশের বিষয়ে উপজেলা যুবদল শুরু থেকে সোচ্চার।

এমতাবস্থায় তৎপর যুবদল নেতাকর্মীদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হওয়ার জেরে জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের নিকট ভুল তথ্য সরবরাহ করে এমন মানহানিকর সংবাদ প্রকাশের অপচেষ্টা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্যামনগর উপজেলা যুবদল নেতৃবৃন্দকে জড়িয়ে প্রকাশিত মানহানিকর ও উদ্দেশ্যমূলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একইসাথে পরবর্তীতে প্রাপ্ত তথ্য আরও যাচাই-বাছাইপূর্বক সংবাদ প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানানোর পাশাপাশি দুর্নীতি ও অনিয়মমুক্ত আদর্শ রাষ্ট্র গঠনের সংগ্রামে সহযোগিতা করার আহ্বান রাখছি।

প্রতিবাদ জানিয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক ও সদস্য সচিব আনোয়ার ইসলাম আঙ্গুর। -বিজ্ঞাপন নং ১১০/২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১০

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১১

শেষ হলো ফল মেলা 

১২

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৩

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১৪

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৫

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৭

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৮

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৯

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

২০
error: Content is protected !!