বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন স্থাপনের দাবি তুললেন এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: উন্নয়ন অগ্রযাত্রায় সাতক্ষীরাকে এগিয়ে নিতে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে ৯ মিনিটের বক্তব্যে সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় চার নেতাসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই বাজেটকে স্বাগত জানাই।

এমপি সেঁজুতি বলেন, পদ্মা সেতুর সর্ব দক্ষিণের জেলা সাতক্ষীরা। ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা এই জেলার মানুষ কল্পনা করেনি, স্বপ্নেও দেখিনি। সেই সাতক্ষীরাতে আজকে মেডিকেল কলেজ হাসাপাতাল, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল এসিসটেন্ট ট্রেইনিং স্কুল, সাতক্ষীরা বাইপাস সড়ক, একাধিক ট্রেইনিং ইনস্টিটিউট, শতশত স্কুল, কলেজ, মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিনা, বারি, ব্রি’র মতো তিনটি সেন্টার নির্মিত হয়েছে। হর্টিকালচার সেন্টারসহ অসংখ্য ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। গ্রামের অজো পাড়াগাঁয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, বসন্তপুর নৌ বন্দর, ভোমরা স্থাল বন্দরসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা ছয় লেন সড়কসহ জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে বাঁধ রক্ষায় গাবুরা ইউনিয়নে ১হাজার ২১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কপোতাক্ষ রক্ষায় ৫২৩ কোটি টাকার প্রকল্প, সাতক্ষীরা শহরে জলবদ্ধতার নিরসনে ৪৭৫ কোটি প্রকল্পসহ অসংখ্য প্রকল্পের কাজ চলমান রয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে সাতক্ষীরা জেলা খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য শস্য উৎপাদনে একটি অনন্য জেলায় রূপান্তরিত হয়েছে। প্রতি বছর জেলায় ৬ লক্ষ মেট্রিকটন চাল, শীতকালীন গ্রীষ্মকালীন ৪ লক্ষ মেট্রিকটন সবজি, ১১ লক্ষ মেট্রিকটন গলদা চিংড়ি ও ১.৫ লক্ষ মেট্রিকটন সাদামাছ উৎপাদন হয়। বছরে ৫০ হাজার মেট্রিকটন হিমসাগর ও গোবিন্দভোগসহ বিভিন্ন রকমের আম উৎপাদন হয়। ১১ হাজার মেট্রিক টন কুল উৎপাদন, দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হিসাবে দুধ উৎপাদন হয় ১ লক্ষ ৫০ হাজার লিটার। সুন্দরবন থেকে ১ লাখ মেট্রিক টন মধু উৎপাদন হয়।

জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এমপি সেঁজুতি বলেন, আমাদের উৎপাদিত পণ্য ঢাকায় পাঠাতে অনেক খরচ হয়। সাতক্ষীরা থেকে প্রতি কেজি আম পাঠাতে খরচ হয় ২০ টাকা আর উত্তরবঙ্গ থেকে ট্রেনে খরচ ২ টাকা। বাংলাদেশে অন্যতম স্থল বন্দর ভোমরা স্থল বন্দর কলকাতা থেকে সন্নিকটে, মাত্র ৮৬ কিলোমিটার। বাণিজ্য সম্প্রসারণে আমাদের রেল লাইন স্থাপন দরকার- এটা জনগণের দাবি। আইলার পর মাননীয় প্রধানমন্ত্রী দুর্গম এলাকায় গিয়ে সকল দাবি পূরণ করে এসেছিলেন। শুধুমাত্র একটি দাবি রেললাইন আজও বাস্তবায়ন হয়নি বাজেট না থাকার কারণে। সবদিক বিবেচনা করে যদি রেললাইন বাস্তবায়ন হয় তাহলে সাতক্ষীরার উন্নয়নে একধাপ এগিয়ে যাবে।

আমি নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন স্থাপনের দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০