বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে পুতিনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়লেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি।

এদিন মস্কোর গ্রান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয় রুশ প্রেসিডেন্টের শপথগ্রহণ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় রাশিয়ার প্রধান সব টেলিভিশন চ্যানেলে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে পুতিনের কাছে ক্ষমতার প্রতীক হস্তান্তর করেন সাংবিধানিক আদালতের চেয়ারম্যান ভ্যালেরি জরকিন। শপথগ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট।

ভাষণে পুতিন বলেন, রাশিয়া বর্তমান ‘কঠিন’ সময়ের মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিজয়ী হবে। তিনি বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ ও মহান জাতি। একসঙ্গে আমরা সব বাধা অতিক্রম করবো। আমরা যা পরিকল্পনা করেছি, তা উপলব্ধি করবো এবং একসাথে বিজয়ী হবো।

এদিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পঞ্চম মেয়াদের সূচনা হলো। ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন তিনি, কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো প্রেসিডেন্ট হিসেবে।তার প্রথম দুটি মেয়াদ স্থায়ী হয়েছিল চার বছর। পরে সংবিধান সংশোধন করে রুশ সরকারপ্রধানের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়। পুতিনের প্রথম ছয় বছরের মেয়াদ শুরু হয়েছিল ২০১২ সালে এবং দ্বিতীয়টি ২০১৮ সালে। ২০২০ সালে আবারও সংবিধান সংশোধন করা হয়, যার মাধ্যমে ২০২৪ সালেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান পুতিন।

গত মার্চের নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন ৭১ বছর বয়সী এ নেতা। যদিও ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা এবং ব্যাপক কারচুপির অভিযোগ করেছে পশ্চিমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!