বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৮ এপ্রিল ২০২৩, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড় জয় পেল সাকিব-ইমরুলদের মোহামেডান

স্পোর্টস ডেস্ক: শুরুতে ইমরুল কায়েস করেছেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির দেখা পান মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহমুদউল্লাহ রিয়াদ। মোহামেডান পায় বড় সংগ্রহ।
জবাব দিতে নেমে অনুমতিভাবেই সেই রান তাড়া করতে পারেনি সিটি ক্লাব।

শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে তারা। বিপরীতে নির্ধারিত ৫০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ২৪৭ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি অবশ্য খুব একটা বড় হয়নি মোহামেডানের। ১৬ বলে ১১ রান করে রনি তালুকদার আউট হলে ভেঙে যায় ১৯ রানের জুটি। এরপর সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও ফেরেন দ্রুতই। ২০ বলে ১৩ রান করে সৌম্য ও ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান মিরাজ।

৭৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক ইমরুল কায়েস। ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন রিয়াদ। তবে সেঞ্চুরি করেন কায়েস। রিটায়ার্ড আউট হওয়ার আগে ১০ চার ও ৩ ছক্কায় ১২১ বলে ১১৪ রান করেন তিনি।

তাদের বিদায়ের পর হাফ সেঞ্চুরি হাঁকান অঙ্কন। ২ চার ও ৪ ছক্কার ইনিংসে ৫২ বলে ৬৫ রান করেন তিনি। আইরিশদের বিপক্ষে টেস্ট শেষে এ ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৬ রান করে রায়ান রাফসান রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। শেষদিকে ৬ বলে অপরাজিত ১৪ রান করেন আরিফুল হক। সিটি ক্লাবের হয়ে ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন রায়ান রাফসান।

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্লা দিতে পারেনি সিটি ক্লাব। ১৫ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১১ বলে ১০ রান করে সাজঘরে ফেরত যান জয়রাজ শেখ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ৭ নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন।

জ্যাক লিনটটের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। এর আগে ৪ চার ও সমান ছক্কায় ৬৫ বলে ৭০ রান করেন মামুন। এছাড়া হাফ সেঞ্চুরির দেখা পান আসিফ আহমেদ রাতুল। ৪ চারে ৯৬ বলে ৫২ রান করেন তিনি। ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন জ্যাক লিনটট। একটি করে শিকার সাকিব, নাজমুল হোসেন অপু, মিরাজ ও সৌম্য সরকারের।

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে মোহামেডান। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে ৯-এ আছে সিটি ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০