বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কায়পুত্রদের উচ্ছেদ নয়, পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে সড়কের পাশে বসবাসরত কায়পুত্রদের উচ্ছেদ বন্ধ এবং তাদের স্থায়ী আবাসন ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) কালিগঞ্জ সড়কের দক্ষিণ আলিপুরে কায়পুত্রদের পুনর্বাসন আন্দোলন কমিটির আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দেড় শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দেস সুলতান বাবলু, জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, গণফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি আলিনুর খান বাবুল, সিপিবি সভাপতি আবুল হোসেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, ভূমিহীন নেতা আঃ সামাদ, কওসার আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, আন্দোলন কমিটির সভাপতি সচিন মন্ডল, নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক আদিত্য মল্লিক, সদস্য সচিব মফিজুল ইসলাম, কায়পুত্র প্রতিনিধি নিমাই মন্ডল, কমল মন্ডল, চায়না রানী, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম, রিইব প্রতিনিধি হুমায়ন কবির, ই¯্রাফিল গাজী, সৃজনী সংস্থার জয় সরদার প্রমুখ।

কায়পুত্রদের এই ন্যায়সংগত দাবির প্রতি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংগঠন স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র-আসক ঢাকা, এএলআরডি, রিইব, সৃজনী মহিলা লোককেন্দ্র, সাতক্ষীরা ভূমিহীন সমিতি, দলিত পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, রিইব, সাতক্ষীরা, সিপিবি, বাসদ, জাসদসহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে।

বক্তারা বলেন, ইতোপূর্বে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও এখনো তাদের পুর্নবাসনে এবং ঘর প্রদানে কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানববন্ধন থেকে অনতিবিলম্বে তাদের যথাযথভাবে স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, কায়পুত্ররা ২শ বছর ধরে বসবাস করলেও তাদের স্থায়ী কোন জমি প্রদান করা হয়নি বা আবাসনের ব্যবস্থা করা হয়নি। সাতক্ষীরাতে বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে এই সম্প্রদায়ের প্রায় ৩০০ পরিবার বসবাস করে।

মানববন্ধন থেকে দরিদ্র, অবহেলিত- অনগ্রসর এই জাতি গোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন সুযোগের অভিগম্যতা সৃষ্টি ও একটি কায়পুত্র পল্লী গঠনের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০