বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ নভেম্বর ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে নতুন ইতিহাস, ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএল নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শ্রেয়াস আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বেশি দামের রেকর্ড।
কিন্তু রেকর্ডটি টিকলো মাত্র মিনিট ত্রিশেক। পুরো ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে গিয়ে ঋষভ পন্থ সব রেকর্ড ভেঙে দিলেন।

গত আসরে ২৪ কোটি ৭৫ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন মিচেল স্টার্ক। পরিণত হন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে। সেই রেকর্ড আজ নিলামের প্রথম ধাপেই ভেঙে দেন আইয়ার। আইয়ারের নেতৃত্বেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন চক্রের জন্য তাকে ধরে না রাখাটাই শ্রেয় মনে করেছে তারা।

যদিও নিলামে আইয়ারের নাম ওঠার পর প্রথম ডাক তারাই হাঁকিয়েছিল। কিন্তু পাঞ্জাব ছিল নাছোড়বান্দা। মাঝখানে হাল ছেড়ে দিলেও পরে গিয়ে দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে আইয়ারকে ছিনিয়ে নেয় তারা। কিন্তু তাদের মুখের হাসি কেড়ে নেয় লক্ষ্ণৌ। ২৭ কোটিতে দল পেয়ে পন্থ এখন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। যদিও ২০.৭৫ কোটি রুপি পর্যন্ত ডেকেছিল লক্ষ্ণৌ। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড প্রয়োগ করে এই দামেই চেয়েছিল দিল্লি। কিন্তু লক্ষ্ণৌ বলে দেয় তারা ২৭ কোটি দেবে। এরপর হাল ছেড়ে দেয় দিল্লি।

নিলামের শুরুটা হয় অর্শদীপ সিংকে দিয়ে। বাঁহাতি এই পেসারকে ১৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। যদিও শুরুতে দর কষাকষিতে ছিল না তারা। ১৫.৭৫ কোটি রুপিতে বাঁহাতি এই পেসারকে প্রায় কিনেই নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রাইট টু ম্যাচ কার্ড অপশন প্রয়োগ করে পাঞ্জাব। যেহেতু আগের মৌসুমে অর্শদীপ তাদেরই খেলোয়াড় ছিল। পরে হায়দরাবাদ প্রস্তাব দেয় তারা অর্শদীপের জন্য ১৮ কোটি রুপি দিতে প্রস্তুত। পাঞ্জাব সেই প্রস্তাব ফিরিয়ে নিজেরাই সমান অর্থ দিতে রাজি হয়।

গত আসরে অর্শদীপেরই সতীর্থ ছিলেন কাগিসো রাবাদা। তবে প্রোটিয়া পেসার খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে তাকে ভেড়ায় গুজরাট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি পরে ১৫ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে জস বাটলারকেও কিনে নেয়। গত আসরে রেকর্ড গড়া স্টার্ক এবার অর্ধেক দামও পাননি। ১১ কোটি ৭৫ লাখে তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!