বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ খুনে গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ জন নিহতের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন।

তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে এপিবিএন জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখাল ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান।

গ্রেপ্তারদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা বলে জানান এএসপি ফারুক।

শুক্রবার ভোরে বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হন।

ফারুক আহমেদ জানান, ওই ঘটনায় জড়িতরা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালান।

“ক্যাম্পটির বিভিন্ন এলাকায় অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশে তৈরী একটি বন্দুক ও একটি গুলি জব্দ করা হয়।”

এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনও ভুক্তভোগী কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। সে কারণে এখনও মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০