বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। যার ফলে মেজর লিগ সকারের কনফারেন্স সেমিফাইনালে ওঠার জন্য দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি নির্ধারক হয়ে দাঁড়াল।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় লিওনেল মেসিরাই। ৪০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ব্র্যাড গুজান গোল কিক নিতে গিয়ে বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। রেডোন্ডোর পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন হেক্টোর মার্তিনেজ।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আটালান্টা। ৫৮ মিনিটে দলটিকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অসাধারণ এক শটে আটলান্টাকে কাঙ্ক্ষিত জয় এনে দেন জান্দে সিলভা। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আটলান্টা ইউনাইটেড।

ফ্লোরিডায় ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের তৃতীয় ম্যাচে ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০