বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দন চৌধুরী: সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) বিকাল ৫টায় তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জাতপুর গ্রামের রাজু সরদার (২০) ও তার আত্মীয় ইমরান হোসেন (২৮)।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার চাচা খোদাবক্স সরদারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। বিকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০