বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ওভারে ৩১ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকায় শচীনপুত্র

স্পোর্টস ডেস্ক: শনিবার রাতটা ভুলেই যেতে চাইবেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। কেননা পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের পেছনে অন্যতম দায় তার।
বল হাতে তিন ওভারে এক উইকেটের বিনিময়ে ৪৮ রান খরচ করেছেন তিনি। এর মধ্যে এক ওভারেই দিয়েছেন ৩১ রান। এতে অনাকাঙ্ক্ষিত তালিকায় উঠে গেছে তার নাম।

প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন অর্জুন। এরপর পাঞ্জাব কিংসের ইনিংসে ১৫তম ওভারটি করতে আসেন এই তরুণ পেসার। এ সময় পাঞ্জাবের স্কোর ছিল ১১৮। অর্জুনের ওই ওভারটিতে ৩১ রান নেন স্যাম কারান ও হারপ্রিত সিং। দুজনে মিলে চারটি চার, দুটি ছক্কা ও একটি সিঙ্গেল আদায় করেন অর্জুনের কাছ। এছাড়া একটি করে ওয়াইড ও নো দেন অর্জুন। এরপর আর বাঁহাতি এই পেসারকে বোলিংয়েই আনেননি মুম্বাই দলপতি রোহিত শর্মা।

আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলারদের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে গেছে অর্জুনের। প্রশান্ত পরমেশ্বরন ও হার্শাল প্যাটেল দুজনের এক ওভারে ৩৭ রান দেওয়ার নজির আছে। মুম্বাইয়ের পেসার ড্যানিয়েল স্যামস ২০২২ সালে দিয়েছিলেন ৩৫ রান। পরভিন্দর আওয়ানা ও রবি বোপারা দিয়েছেন ৩৩ রান। এরপরই রাহুল শর্মা, যশ দায়াল ও অর্জুন টেন্ডুলকারের নাম। তিনজনই দিয়েছেন ৩১ রান করে। অর্জুনের মতো দায়ালও এই আসরে সেই দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০