বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ‌‘সাবেক প্রধানমন্ত্রী’ ডেভিড ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে নিয়োগ দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার জানিয়েছে, ব্রিট্রেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ ক্যামরনের মনোনয়ন অনুমোদন দিয়েছেন রাজা চার্লস। এর মাধ্যমে পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও একজন মন্ত্রী হিসেবে সরকারের ফেরার পথ উন্মুক্ত হয়।

৫৭ বছর বয়সী ডেভিড ক্যামরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রেক্সিটের গণভোটের ফল প্রকাশের পর তিনি পদত্যাগ করেছিলেন। গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছিলেন।

সাত বছর নিজের আত্মজীবনী লেখায় ব্যস্ত থাকার পর ব্রিটিশ রাজনীতিতে ক্যামেরনের ফিরে আসাকে অপ্রত্যাশিত হিসেবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আত্মজীবনীর পাশাপাশি তিনি ব্যবসায়ও জড়িয়ে পড়েছিলেন। যদিও তার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেন ঋষি সুনাক। তার স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। আর জেমস ক্লিভারলির স্থানে মনোনীত হলেন ডেভিড ক্যামেরন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

২

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৪

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৫

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৬

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৭

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৮

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৯

পদত্যাগ করলেন ইশরাক

১০

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১১

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১২

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৩

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৪

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৫

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৭

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৯

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২০