বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রভাব নেই অবরোধের, জনজীবন স্বাভাবিক

সুলতান শাহাজান, শ্যামনগর: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার শ্যামনগরে। উপজেলার গুরুত্বপূর্ণ
মোড়গুলোতে যানজট রয়েছ। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ স্বাভাবিক সময়ের মতোই কাজের সন্ধানে বের হয়েছেন।

শ্যামনগর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সকাল ৭টা থেকে সীমিত আকারে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী সংখ্যা কম।

এছাড়া বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

চতুর্থ দফার অবরোধে এখনও পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শ্যামনগর থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টিম সড়ক-মহাসড়কে টহল দিচ্ছে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলা জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০