বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতেই রূপ দিতে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু নার্ভাস নাইনটিসেই কাটা পড়তে হয় তাকে।
মোহাম্মদ আলীর বল কাট করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফলে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির স্বাদ পাওয়া হলো না তার।

লম্বা সময় পরও পাকিস্তানও পেল ব্রেকথ্রুর দেখা। এর ফলে ভাঙে সপ্তম উইকেটে মুশফিক ও মেহেদী হাসান মিরাজের ১৯৬ রানের জুটি। সপ্তম উইকেটে এটাই বাংলাদেশের সেরা জুটি। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ১৪৫ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান।

১১তম সেঞ্চুরি তুলে নিয়ে ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রানে আউট হন মুশফিক। গতকাল ৫৫ রানে অপরাজিত থাকার পর আজ সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি। লিটন দাস লাঞ্চের আগে সাজঘরে ফিরলেও মিরাজ দারুণ সঙ্গ দেন তার।

যার ফলে চা বিরতির আগপর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। কিন্তু শেষ সেশনের প্রথম ঘণ্টার মধ্যেই ধৈর্য হারালেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২৯ রান করেছে বাংলাদেশ। লিড নিয়েছে ৮১ রানের। মিরাজ ৬৫ ও হাসান মাহমুদ অপরাজিত আছেন শূন্য রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

২

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৩

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৪

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৬

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৭

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৮

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

৯

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১০

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১১

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১২

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৩

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৪

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৫

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৬

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৮

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১৯

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

২০