বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৪, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়বেন নবি

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ নবি। এরপর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন এই আফগান অলরাউন্ডার।
তবে খুব শিগগিরই ওয়ানডে ছাড়বেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এমনটাই জানিয়েছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে নাসিব বলেন, ‘আগামী চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় বলবেন নবি এবং এই সিদ্ধান্তের কথা তিনি বোর্ডকে জানিয়েছেন। কয়েক মাস আগে তিনি আমাকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ‘

নাসিব আরও জানিয়েছেন, ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন নবি।

নবি আফগানিস্তানের অভিষেক ওয়ানডেতে খেলেছেন এবং ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। এই ফরম্যাটে ১৬৫ ম্যাচ খেলে ৩ হাজার ৫৪৯ রান করেছেন; ব্যাটিং গড় ২৭.৩০ এবং বল হাতে ১৭১ উইকেট নিয়েছেন।

৩৯ বছর বয়সী নবি এখন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন। প্রথম ম্যাচে তার ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াই করার পুঁজি পায় আফগানরা। পরে বল হাতে আল্লাহ গজানফরের ৬ উইকেটে ভর করে জয় তুলে নেয় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০