বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি বিতর্কে মাইক্রোবায়োলজি বিভাগ চ্যাম্পিয়ন

এসএম শাহিন আলম: গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ মাইক্রোবায়োলজি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (৩ মার্চ) দুপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ সকল সরকারি সেবায় ব্লকচেইন টেকনোলজির ব্যবহার নিশ্চিত করবে’। নির্ধারিত বিষয়ে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করে মাইক্রোবায়োলজি বিভাগ এবং বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করে ফলিত গণিত বিভাগ।

প্রতিযোগিতায় ফলিত গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইক্রোবায়োলজি বিভাগ এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন মাইক্রোবায়োলজি বিভাগের মিরাজ হোসেন সজীব। এছাড়া ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের সামিয়া আফরিন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের অংশগ্রহণে এই প্রতিযোগিতাটি শুরু হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জিবিডিএস’র ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০