admin
১৪ মার্চ ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মিনি সুন্দরবন খ্যাত বনাঞ্চলের দেড় শতাধিক গাছ কেটে সাবাড়!

বিলাল হোসেন/সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে মিনি সুন্দরবন খ্যাত বনাঞ্চলের দেড় শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে সাবাড় করা হয়েছে।

উপজেলার সোরা এলাকায় মাদার নদীর চরে প্রায় পাঁচ দশক আগে গড়ে উঠা বনভূমি থেকে এসব গাছ কাটা হয়েছে।

পার্শ্ববর্তী অংশের উপকূল রক্ষা বাঁধে মাটি দেয়ার অজুহাতে গত চারদিন ধরে পানি উন্নয়ন বোর্ড নিযুক্ত ঠিকাদারের লোকজন এসব গাছ কেটে সাবাড় করেছে বলে অভিযোগ।

স্থানীয়দের প্রতিবাদের মুখে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তনকৃত ১৩২টি গাছ জব্দ করেছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি পানি বোর্ডের কাযার্দেশ পেয়ে সোরা এলাকার বাঁধের উপর মাটি ফেলার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। এসময় প্রতিষ্ঠানটি ঝুড়ি-কোদাল ব্যবহারের পরিবর্তে এক্সেভেটর দিয়ে চরের মাটি নিয়ে বাঁধের উপর দেয়ার কাজ শুরু করে। তবে পুরোভাগজুড়ে কেওড়া ও বাইন গাছের বনভূমি থাকায় মাটি সংগ্রহের সুবিধার্থে সোমবার থেকে তারা চরের গাছ কেটে সাবাড় করেন।

ঠিকাদারের ম্যানেজার আউয়াল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী তুষার বর্মন ও অসিউল দাড়িয়ে থেকে কাজ করাচ্ছিলেন। সামাজিক বনায়নের কোন সাইনবোর্ড সেখানে না থাকায় ভুলবশত প্রায় একশ ছোট গাছ নষ্ট হয়েছে। তবে গাছ বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।

সোরা গ্রামের হুমায়ন কবীর জানান, এলাকাবাসীর নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর চালক সোহেল গাছ কাটার নেৃতৃত্ব দেন। এঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দারস্থ হয়েও প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে বুধবার রাতে তিনি বাদী হয়ে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঠিকাদারের লোকজন কর্তনকৃত গাছ কেজি দরে স্থানীয়দের কাছে বিক্রি করছে বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয় রমজাননগর ইউনয়িনের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে ১৩২টি গাছ জব্দ করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, ঠিকাদার কর্তৃক কিছু গাছ কাটার খবর তিনি জানতে পেরেছেন। আপাতত কাজ বন্ধ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার ঘটনায় অভিযোগ পেয়ে উপপরিদর্শক লিটনকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, উপকূলের এসব বনাঞ্চলই প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলবাসীকে রক্ষা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১০

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১১

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১২

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৩

ফের বাড়লো গ্যাসের দাম

১৪

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৫

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৬

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৭

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৮

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৯

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

২০