বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

উপকূলীয় প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা বাড়াতে স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (এলএপি) বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর আয়োজনে স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক এক মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা এসব কথা বলেন।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলামের সঞ্চালনায় এবং গ্রিন কোয়ালিশনের সদস্য সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও পরিকল্পনার বিষয়বস্তু তুলে ধরেন বারসিকের ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বরষা গাইন।

ব্রিফিংয়ে জানানো হয়, শ্যামনগর উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের টিকে থাকার কৌশল ও চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়নভিত্তিক সেই সুপারিশগুলো সমন্বয় করে উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ‘স্থানীয় অভিযোজন পরিকল্পনা’ তৈরি করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সংকট ক্রমেই বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পনায় ১০টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এগুলো হলো- সুপেয় পানি ও উপকূলীয় পানি ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নারী ও শিশুর অধিকার রক্ষা, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি ও পরিবেশে রাসায়নিক ঝুঁকি হ্রাস, যুব নেতৃত্বের বিকাশ ও সামাজিক সমতা প্রতিষ্ঠা।

বক্তারা উল্লেখ করেন, জলবায়ু সংকটের মতো বিশাল চ্যালেঞ্জ কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক অংশীদারিত্ব। পরিকল্পনাটি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, এনজিও এবং স্থানীয় সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় উপকূলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাড. ফাহিমুল হক কিসলুর মাতৃবিয়োগ

১

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

২

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৩

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৪

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৫

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৬

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৭

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৮

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৯

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

১০

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১১

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১২

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১৩

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৪

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৫

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৬

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৭

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৮

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৯

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

২০
error: Content is protected !!