বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ নভেম্বর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ডেস্ক রিপোর্ট: দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার ক্ষেত্রে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা ও বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে।

তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এরপরও নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও সমিতির দাবি, এর বেশিরভাগই বিদ্যুৎ বিভ্রাট। তাদের হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী আশ্বাস দেন।

প্রিপেইড মিটার নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এমনকি মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ অবস্থায় মোবাইলফোনে রিচার্জের মতো গ্রাহক যত টাকা মিটারে রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়-এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়েরও প্রস্তাব করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ফলে এখন থেকে রিচার্জ করা সম্পূর্ণ অর্থ মিটারে প্রদর্শিত হবে।

এছাড়া বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে শত শত গ্রাহককে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

১

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

২

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৩

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৫

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৬

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৭

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

৮

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

৯

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১০

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১১

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১২

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৩

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৪

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৫

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৬

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৭

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

১৮

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

১৯

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!