
রিজাউল করিম: প্রতিবন্ধী শিশু ও যুবদের সমাজের সব ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে ‘আঞ্চলিক অংশীজন কর্মশালা ও ইনক্লুশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) আইডিয়াল, আশরাফ ফাউন্ডেশন, বাঁচতে শেখা ও বারীনগর সমাজকল্যাণ সংস্থার লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের কারিগারি সহযোগিতায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ৪২ জনের মধ্যে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার, কর্নার চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ১৪ জনের মাঝে বাইসাইকেল, পাওয়ার গ্লাস ও হিয়ারিং এইড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে আইডিয়ালের পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আফরুজ্জামান।

মন্তব্য করুন