বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ নভেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস মিলিয়ে আসন্ন ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রোজার ঈদে টানা পাঁচ দিন এবং কোরবানির ঈদে ছয় দিন ব্যাংক ছুটি থাকবে।

রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। কোরবানির ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিন ব্যাংকে ছুটি থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

১

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

২

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৩

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৫

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৬

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৭

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

৮

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

৯

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১০

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১১

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১২

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৩

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৪

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৫

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৬

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৭

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

১৮

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

১৯

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!