বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালে বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একইসঙ্গে মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৭ দুবাইয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’।

বিশ্ব সরকার সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সরকারি প্রশাসনে উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি।

বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণের উদ্দেশ্যে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

১

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

২

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৩

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৫

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৬

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৭

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

৮

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

৯

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১০

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১১

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১২

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৩

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৪

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৫

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৬

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৭

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

১৮

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

১৯

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!