বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

উপকূলীয় প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে সাতক্ষীরার শ্যামনগরে কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) উপজেলার গুমানতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক ডা. গাউসুল আজম রিজভী, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল আরেফিন লাবিব, মো. মহিদ্দুজামান এবং মনিষ বিশ্বাস।

এছাড়াও গুমানতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ নূরানী ও ইবতেদায়ী বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত ডিম, দুধ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্ষতিকর কোল্ড ড্রিংকস ও ফাস্টফুড পরিহার করার পরামর্শ দেওয়া হয়।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং হিসেবে ১ প্যাকেট (২০০ মিলি) ইউএইচটি (UHT) দুধ ও ১টি করে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

১

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

২

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৩

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৫

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৬

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৭

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

৮

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

৯

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১০

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১১

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১২

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৩

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৪

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৫

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৬

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৭

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

১৮

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

১৯

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!