
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (৩৮)। এবং নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মদ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভবানীপুর এলাকা থেকে সোহাগ হোসেনকে এবং রোববার সকাল ৭টা ২৬ মিনিটে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেপ্তার করে।
রোববার (২৯ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন